শিরোনাম
◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রিন্স সালমানের ◈ কৃষিতে ঋণ বিতরণে ব্যাংকের বাধ্যবাধকতা বাড়াল বাংলাদেশ ব্যাংক ◈ হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ জনের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার পেছনে দুইটা প্রকাশনী বই বের করার জন্য ঘুরেছে: জায়েদ খান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] প্রতিবারের মতো এবারের অমর একুশে বইমেলাতেও অসংখ্য নতুন বই প্রকাশিত হয়েছে। বিশেষ করে স্বীকৃত লেখক কিংবা লেখকের বাইরে বিভিন্ন ব্যক্তিরাও তাদের নামে বই ছাপিয়েছেন। যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

[৩] বিশেষ করে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশার দুইটি বইকে কেন্দ্র করে সেই বিতর্কের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।

[৪] এবারের বইমেলায় খন্দকার মুশতাকের দুইটি বই প্রকাশ পেয়েছে। নিজেদের বইয়ের প্রচারণায় বইমেলায় গিয়ে অপদস্থের শিকার হয়েছেন তারা। যা নিয়ে মুখ খুলেছেন সচেতন মহল থেকে শুরু করে তারকারাও।

[৫] চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন, এবারের বইমেলার আগে তার পেছনেও দুইটি প্রকাশনী ঘুরেছে বই প্রকাশ করার জন্য। তিনি বলেন, ‘বইমেলা শুরুর আগে দুইটি প্রকাশনী আমার পেছনে লেগে ছিল। তারা চেয়েছিল, আমার নামে বই বের করবে। কিন্তু আমি রাজি হইনি। সরাসরি জানিয়ে দিয়েছি, এসব আমার জন্য নয়। কারণ আমি লেখক নই, একজন অভিনেতা। তাই অভিনয়টাই করতে চাই।’

[৬] জায়েদ খান আরও বলেন, ‘শুধু খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতির সমালোচনা করলেই হবে না, আপনি খোঁজ নিন তাদের বই কারা বের করেছে। তারাও দোষী। কারণ কেউ ভাইরাল হলেই এইসব প্রকাশনী তাদের বাড়ি বাড়ি চলে যায়, নানা প্রলোভন দেখিয়ে তাদের বই প্রকাশ করান।’

[৭] উল্লেখ্য, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়