শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৩:৩১ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাকে বিক্রি করে দিয়েছে’, কান্নায় ভেঙে পড়লেন মনামী! নিশানায় কে?

কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। ছবি: সংগৃহীত

সংবাদ প্রতিদিন: বিগ বস বাংলার ঘরে নিত্যদিনই বদলে যাচ্ছে ক্ষমতার সমীকরণ। শুরুর দিকে নন্দিনী দত্তদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও বর্তমানে নিজের দলেই কোণঠাসা হয়ে পড়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। সাম্প্রতিক ক্যাপ্টেন্সি টাস্কে দলেরই সদস্যরা পিছন থেকে আঘাত করেছেন—এমন অভিযোগ তুলে অভিনেতা ভরত কলের কাছে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। মনামী আফসোস করে বলেন, ‘ওরা আমাকে বেচে দিয়েছে ভরত দা।’

রীতি অনুযায়ী প্রতি সপ্তাহেই বিগ বসের ঘরে ক্যাপ্টেন পরিবর্তনের জন্য বিশেষ টাস্ক দেওয়া হয়। টাস্কে বিজয়ী প্রতিযোগী ওই সপ্তাহের জন্য ঘর পরিচালনার দায়িত্ব পান। মঙ্গলবারের ক্যাপ্টেন্সি টাস্কে ভরত কল ছাড়া বাকি সব প্রতিযোগীই অংশ নেন। লড়াই শেষে মূল প্রতিযোগিতায় টিকে থাকেন দুর্নিবার সাহা, তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা ও রাজবীর দে। এই চারজনের মধ্যে বিজয়ীরই ক্যাপ্টেন হওয়ার কথা ছিল।

তবে প্রথম দফার খেলা শেষে জানা যায়, টাস্ক চলাকালে নন্দিনী ও নিরঞ্জনের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছিল। নিরঞ্জন মূলত দুর্নিবারকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী নন্দিনীর সঙ্গে কথা বলে মনামীসহ কয়েকজনের বল ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়।

বিগ বসের ঘরে প্রথম সপ্তাহ থেকেই ক্যাপ্টেন হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনামী। তবে ষষ্ঠ সপ্তাহ পার হয়ে গেলেও সেই সুযোগ তিনি পাননি। মঙ্গলবার তাকে পরিকল্পনা করে হারিয়ে দেওয়ার বিষয়টি সামনে আসতেই ক্ষোভে-দুঃখে ভেঙে পড়েন এই অভিনেত্রী।

  • সর্বশেষ