শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রাজিব মোল্লা (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বোয়ালমারী উপজেলার চিতের বাজার এলাকার জনতা জুটমিলে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

​মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। সেসময় তার মা চিকিৎসার জন্য মাগুরা জেনারেল হাসপাতালে গেলে সেই সুযোগে অভিযুক্ত রাজিব মোল্লা ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​ঘটনার পর ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। তবে ঘটনার প্রায় ছয় মাস পর তার শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানতে পারে পরিবার।

​পরবর্তীতে এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির সূত্র ধরে আসামিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বোয়ালমারীর জনতা জুটমিলে অভিযান চালিয়ে রাজিব মোল্লাকে গ্রেফতার করে।

​বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রাজিব মোল্লাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ