শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সালিশ-বৈঠকের ভিডিও করায় বসতবাড়িতে হামলা : খড়ের পালায় অগ্নিসংযোগ, আহত দুই নারী

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সালিশ বৈঠক চলাকালে মোবাইল ফোনে ভিডিও করায় আনছার আলী নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও আট বিঘা জমির খরের পালায় অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের মারপিটে মুর্শিদা বেগম ও আফরোজা বেগম আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্রকরে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এখনও চলছে চাপা উত্তেজনা।

স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে জনৈক প্রবাসীর স্ত্রীকে ওই গ্রামের ইসমাইল প্রামানিক নামের এক ব্যক্তি কালো জাদু বা বশীকরণ করে তাকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে। বিষয়টি প্রায় এক সপ্তাহ আগে জানাজানি হলে ইসমাইল প্রামানিক আত্মগোপনে থাকে। এরপর লোকজন গ্রামে সালিশ-বৈঠকে মাধ্যমে বিষয়টি মিমাংশার চেষ্টা করা হয়। এক পর্যায়ে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বিষ্ণপুর গ্রামে গ্রামবাসী সালিশ-বৈঠক করছিলেন। এসময় মাহি হোসেন নামের এক যুবক ওই বৈঠকের চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারন করে। এসময় সালিশ বৈঠকে থাকা কয়েকজন তাকে ধাওয়া করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় প্রতিপক্ষের লোকজন মাহির নানা আনছার আলীর বসতবাড়িতে হামলা করে ভাঙচুর করে এবং হামলাকারিরা খলিয়ানে স্তুপ করে রাখা কয়েক বিঘা জমির খরের পালায় অগ্নিসংযোগ করে। ভাংচুর করতে বাঁধা দিতে গেলে আনছার আলীর মেয়ে আফরোজা বেগমকে মারপিট করে গুরুত্বর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। পরদিন শুক্রবার সকালে বিষ্ণপুর গ্রামের জনৈক মেকেল-সহ কয়েকজন মুর্শিদা বেগমকেও বাড়িতেই মারপিট করে আহত করে।

এঘটনা নিয়ে গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনা তদন্ত কারি কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক এন্তেজারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মামলা হলে আইনগত ব্যবস্থা নেয় হবে।

  • সর্বশেষ