শিরোনাম
◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৬ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের গাইলেন ইভা রহমান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ২০২১ সালে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে কন্ঠশিল্পী ইভা রহমানের বিচ্ছেদের খবর সামনে আসে। একই বছরের সেপ্টেম্বরে পুরাণ ঢাকার আরমান নামের এক যুবককে বিয়ে করেন তিনি। এরপর তাকে আর গানে দেখা যায়নি। অনেকে ধরেই নিয়েছিলেন আর হয়তো গান করবেন না ইভা রহমান।

[৩] কিন্তু সবার ধারণাকে ভেঙ্গে দিয়ে দীর্ঘদিন পর আবারও গানে ফিরছেন এই কণ্ঠশিল্পী। ইভা রহমান নামে পরিচিত হলেও আরমানকে বিয়ে করার পর তিনি নিজেকে ইভা আরমান বলে পরিচয় দেন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ‘তুমি অনেক দামি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবেন। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।  

[৪] গানের সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি। গানটিতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন তার স্বামী আরমান। এ প্রসঙ্গে ইভা বলেন, অনেক দিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গান করবো। ‘তুমি অনেক দামি’ গানের বাইরেও আরও কয়েকটি গানের কাজ হাতে আছে। চলতি বছরে এগুলো প্রকাশ করবো।’

[৫] ২০০৪ সালে ইভা গানের জগতে আসেন। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’। সম্পাদনা: কামরুজ্জামান

এসএইচডি/কেজে/এসএ

  • সর্বশেষ