শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন চমক নিয়ে আসছেন ডিক্যাপ্রিও

শিমুল চৌধুরী ধ্রুব: [২] হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, ভিন্ন ধর্মী কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সব সময় কাজ করেও বিশ্বব্যাপি প্রশংসিত তিনি। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার্থে ১৯৯৮ সালে তিনি গড়ে তুলেছিলেন দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন (এলডিএফ)। সূত্র: ডেইলি মেইল

[৩] এবার জলবায়ু নিয়ে নির্মিত সিনেমার সঙ্গে যুক্ত হলেন ডিক্যাপ্রিও। ‘উই আর গার্ডিয়ান’ নামের এ সিনেমা নির্মিত হয়েছে অ্যামাজন রেইন ফরেস্টের ওপর। সিনেমার প্রযোজকের দায়িত্বে আছেন অভিনেতা নিজেই। আসছে ১ ডিসেম্বর ভারতে শুরু হওয়া অল লিভিং থিংস এনভায়রনমেন্ট উৎসবে সিনেমাটি দেখানো হবে। সূত্র: ভ্যারাইটি

[৪] এ প্রসঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিও বলেন, সব সময় জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে পছন্দ করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী ভয়ংকর হতে যাচ্ছে, যার কারণ আমাদের অসচেতনতা। এই অসচেতনতার জন্য বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়ে গেছে। বিগত দিনে ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় যে ধরনের বড় বড় প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পেয়েছি, তা আমাদের আগামীর ভয়ংকর সময়ের বার্তা দিচ্ছে। তাই এখন থেকেই যদি পরিবেশ সম্পর্কে সচেতন না হই, ভবিষ্যতে আমাদের জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছে। সেই সচেতনতা বৃদ্ধি করার জন্যই আমাদের এ সিনেমা। সূত্র: পেজ সিক্স

[৫] ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের গল্পে নির্মিত হয়েছে ‘উই আর গার্ডিয়ান’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই এলাকার সাধারণ মানুষ। সিনেমাটি পরিচালনা করেছেন চেলসি গ্রিন, রব গ্রুম্যান ও এডিভ্যান গুজাজারা। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ