শিরোনাম
◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মভূষণ পাওয়া সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

বাণী জয়রাম

এ্যানি আক্তার: পদ্মভূষণ জয়ী ভারতের বরেণ্য সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার চেন্নাইয়ের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে তামিল নাড়ু পুলিশ। তার বয়স হয়েছিল ৭৮ বছর। এএনআই

চেন্নাইয়ের নুঙ্গামবাক্কামের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বাণী জয়রামকে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। গত মাসেই ভারত সরকার পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করেছিলেন ‘আধুনিক ভারতের মীরা’ হিসাবে পরিচিত এই গায়িকাকে। রাষ্ট্রিয় এই সম্মাননার মাস খানেক পরই চিরবিদায় নিলেন তিনি। 

বাণী জয়রামের জন্ম তামিল নাড়ুর ভেলোরের এক তামিল পরিবারে। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন শিল্পী। জন্মসূত্রে তার নাম ছিল কলাইবাণী। ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। মায়ের অনুপ্রেরণা নিয়েই গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের কাছে গানের সাধনা শুরু করেন। পরবর্তীতে কাদালুর শ্রীনিবাস আয়েঙ্গার, টি আর বালাসুব্রহ্মণিয়ান এবং আর এস মণির মতো গুরুদের কাছে আনুষ্ঠানিকভাবে কর্ণাটকী সঙ্গীতের প্রশিক্ষণ নেন।

তার গাওয়া জয়া বাচ্চনের লিপে  ‘বোল রে পাপিহরা’ গান আজও জনপ্রিয়। হেমা মালিনী অভিনীত গুলজারের ‘মীরা’ ছবির সব গানে কন্ঠ দিয়েছিলেন তিনি। সুর ছিল রবি শঙ্করের। বলিউডের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে গান করেছেন জয়রাম। গেয়েছেন বাংলা গানও। বাণী জয়রাম আধুনিক বাংলা গান গেয়েছিলেন । তার কণ্ঠের বাংলা গানটি হচ্ছে  ‘আমার রাধা হওয়া আর হল না'।  শেষ বয়সে প্রচারের অন্তরারেই দিন কেটেছে প্রায় ১৯টি ভাষায় গান গাওয়া বাণী জয়রামের। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এএ

  • সর্বশেষ