শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা হতে চান সালমান খান!

জীবনের সায়াহ্নে এসে সন্তানের অভাব অনুভব করছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান? এই তারকাকে ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। ‘কফি উইথ করণ’ এ সিজনের প্রথম পর্বে ভাইজানের সঙ্গে আড্ডায় মাতবেন পরিচালক ও অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর। সালমানের জীবনের খুঁটিনাটি তুলে ধরবেন তিনি। 

জানা গেছে, আজ বুধবার (১৪ অক্টোবর) জিয়ো হটস্টারে দেখা যাবে ‘কফি উইথ করণ’  অনুষ্ঠানটি। তার আগে সোমবার প্রকাশ্যে আসে অনুষ্ঠানটির প্রচারের নতুন ঝলক। সালমান ও করণের কথোপকথনের আভাস পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। নতুন এই ঝলকে দেখা গেছে সালমান খানকে সামনে পেয়ে বেশ মজার মেজাজে পরিচালক।

নির্মাতা ও প্রযোজক করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হয়ে এসে ব্যক্তিগতজীবন নিয়ে কথা বলেছেন ভাইজান। সেখানেই নাকি নিজের বাবা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। 

অনুষ্ঠানে সালমানকে প্রশ্ন করা হয়, নিজের সন্তান না থাকার অভাব তিনি অনুভব করেন কিনা? এমন প্রশ্নের উত্তরে সালমান খান জানান নিজের সন্তানের কথা। তিনি নিজের সন্তান চান। ভাইজান নাকি পরিবারের গুরুত্ব ও মানসিক নির্ভরতা এবং জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন এই পর্বে। 

Advertisement

সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল নতুন নয়। দীর্ঘদিন ধরেই রোমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া বান্তুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা জল্পনা রয়েছে। পরিবারের বিভিন্ন অনুষ্ঠান ও একাধিক জায়গায় তাদের একসঙ্গে উপস্থিতি ঘিরে সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে স্পষ্ট করে কিছু জানাননি দুজনের কেউ-ই।

‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের প্রচার ঝলকে দেখা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেখানে ভাইজানকে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণ’-এর পর হবে ‘কফি উইথ সালমান’। তার কথা শুনে হেসে ওঠেন পরিচালক করণ জোহর।

এর পরেই সালমান খানকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন করণ জোহর। তিনি জিজ্ঞাসা করেন, ‘আপনি কি এখনো কুমার?’ প্রশ্ন শুনে মজার ছলেই অভিনেতা জবাব দেন, ‘সংযত হও ভাই, সংযত হও।’ 

দুজনের কথোপকথনে হাসি-ঠাট্টার পাশাপাশি উঠে আসে পুরোনো দিনের প্রসঙ্গও। আগের এক সিজনে সালমান বলেছিলেন— তিনি এখনো কুমার। কুমারত্ব হারাননি তিনি। 

পুরোনো বিষয় নিয়ে হাসাহাসি হলেও করণ জোহর জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত। সেই মন্তব্যের উত্তরে অভিনেতা বলেন, ‘এতদিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।’ 

উল্লেখ্য, এটি ‘কফি উইথ করণ’-এর নবম সিজন। এই সিজনের প্রথম পর্বে করণের অতিথি সালমান খান। এটিই হতে চলেছে জনপ্রিয় এই অনুষ্ঠানের অন্তিম সিজন। এর মাধ্যমে ‘কফি উইথ করণ’-এর প্রায় ২২ বছরের যাত্রায় ইতি পড়তে চলেছে। 

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ