শিরোনাম
◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হবেন অভিনেত্রী হোসনে আরা রিয়া

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা নড়েচড়ে উঠেছেন। কেউ কেউ ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা দিয়েছেন। কেউ কেউ এই ঘোষণার দৌঁড়ে  আছেন।  নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে বইছে নির্বাচনী হওয়া।

এবার একজন অভিনেত্রী ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হবেন। তার নাম   হোসনে আরা রিয়া। দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতা ও শিল্পীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তিনি এবার সরাসরি শিল্পী সমাজের কল্যাণে কাজ করতে চান বলে জানান।

চলচ্চিত্র ক্যারিয়ারে বিভিন্ন জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে অ্যাকশন, পারিবারিক ও সামাজিক ঘরানার একাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— “আম্মাজান”, “স্পর্ধা”, “বাধন যাবে না ছিঁড়ে”, “হিরা চুনি পান্না”, “লাল বাদশা”, “চেনাজানা শত্রু”, “তছনছ”, “হিট ম্যান”, “ডেয়ারিং”, “বাঘে বাঘে লড়াই”, “প্রেমিকা ছিনতাই”, “বাঘের থাপা”, “ইনোসেন্ট লাভ”, “ভয়ংকর বিশু” ও “দাঙ্গা দমন”। এসব সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের কাছে পেয়েছেন  পরিচিতি ও ভালোবাসা। 

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে হোসনে আরা রিয়া বলেন, “শিল্পীদের সুখ-দুঃখ, অধিকার ও সম্মানের বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি। শিল্পী সমাজের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, শিল্পীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের চলচ্চিত্র অঙ্গন আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, শিল্পীদের ন্যায্য অধিকার আদায়, অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানো এবং একটি সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়