শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:৩০ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমির খানের নায়িকা হিসেবে দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রথম ছবি ‘আশিকি-টু’ বলিউড বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর আর থেমে থাকেননি তিনি। একাধিক ব্যবসাসফল সিনেমা আছে শ্রদ্ধার ঝুলিতে। 

দুই বছর আগে শ্রদ্ধা অভিনীত হরর-কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী ২’ কেবল সাফল্যই এনে দেয় না, একের পর এক রেকর্ডও গড়ে। এবার এই তারকা চমকপ্রদ এক খবর দিলেন ভক্তদের। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘ভারত-পে’ সংস্থার প্রতিষ্ঠাতা অশনির গ্রোভারের জীবনী নিয়ে তৈরি সিনেমায় অভিনয় করবেন আমির খান। আর তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে।

জানা যায়, ‘শুরু থেকেই ঠিক ছিল যে শ্রদ্ধাই এই চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির চিত্রনাট্য তৈরির প্রতিটি ধাপ তিনি খুব কাছ থেকে দেখেছেন।’

Advertisement

এই সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করার কথা রয়েছে শ্রদ্ধার চর্চিত প্রেমিক রাহুল মোদির। তাই খবরটি সত্যি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আমির আর শ্রদ্ধার মধ্যে ২২ বছরের বয়সের তফাৎ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। 

যদিও এই ছবির ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে শোনা গিয়েছিল আমির খান লোকেশ কণগরাজ অথবা রাজকুমার হিরানির ছবিতে কাজ করবেন, কিন্তু সেসব নিয়েও এখনও পাকাপাকি কিছু জানানো হয়নি। 

অন্যদিকে, শ্রদ্ধার হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। লক্ষণ উতেকরের পরিচালনায় ‘ইথা’য় দেখা যাবে অভিনেত্রীকে। জানা গেছে, এতে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে হয়তো জুটি বাঁধতে দেখা যেতে পারে শ্রদ্ধাকে। যদিও এই বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নির্মাতারা।

  • সর্বশেষ