শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০২:১১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডে দাউদ ইব্রাহিমের প্রভাব কীভাবে চলত, ফাঁস করলেন পরিচালক

নির্মাতা রামগোপাল ভার্মা তাঁর ক্রাইমধর্মী সিনেমার জন্য পরিচিত। পেশাগত জীবনের পাশাপাশি, রামগোপাল তাঁর স্পষ্টভাষী স্বভাবের জন্যও পরিচিত। তিনি প্রতিটি বিষয়ে খোলামেলাভাবে নিজের মতামত প্রকাশ করেন। সম্প্রতি রামগোপাল নব্বই দশকের হিন্দি সিনেমার সেই উত্তাল সময়ের কথা স্মরণ করেছেন, যখন মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের গভীর প্রভাব ছিল চলচ্চিত্রের জগতে।

রামগোপাল ব্যাখ্যা করেছেন কীভাবে হুমকি, বিদেশ থেকে অর্থায়ন এবং কাস্টিং নিয়ে চাপ—এসবের পেছনে প্রায়ই দাউদ ইব্রাহিমের মতো বড় নাম জড়িত থাকত। শুধু তা–ই নয়, রামগোপাল এ–ও ব্যাখ্যা করেছেন, কেন রাকেশ রোশন ও গুলশান কুমারের মতো পরিচিত ব্যক্তিত্বরা এই গ্যাংস্টারদের লক্ষ্যবস্তু হয়েছিলেন।

বলিউডে আন্ডারওয়ার্ল্ড কীভাবে কাজ করত? রামগোপাল ভার্মা সম্প্রতি ক্রাইম রাইটার হুসেন জাইদির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন যে আন্ডারওয়ার্ল্ডের কাজগুলো খেয়ালখুশিমতো হতো না, বরং সুচিন্তিত হতো। তাঁর মতে, গ্যাংস্টাররা প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ভয়কে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করত। তিনি বলেন, ‘যখন আন্ডারওয়ার্ল্ড তাদের শক্তি দেখাতে চায়, তখন তারা রাকেশ রোশন, সালমান খান ও শাহরুখ খানের মতো বড় নামগুলোকে লক্ষ্য করে।’ রামগোপাল আরও যোগ করেছেন যে এদের মধ্যে অনেকেই নিজেদের সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ব্যক্তিত্ব মনে করত।

রামগোপাল ভার্মা তাঁর সাক্ষাৎকারে আরও জোর দিয়ে বলেছেন যে এর উদ্দেশ্য শুধু টাকা উপার্জন ছিল না, বরং এটি ছিল নিয়ন্ত্রণ এবং ক্ষমতা অর্জনের বিষয়। বড় তারকাদের ভয় দেখিয়ে তারা নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। হৃতিক রোশনের মতো অভিনেতাদের উল্লেখ করে রামগোপাল বলেন যে এ ধরনের তারকাদের কাছে পৌঁছানো সহজ ছিল না। তাই ভয় দেখানোই একটি উপায় হয়ে দাঁড়িয়েছিল।

Advertisement

পরিচালক আন্ডারওয়ার্ল্ডের একটি প্রবাদ উল্লেখ করে বলেছেন, যদি কেউ অস্বীকার করত, তাহলে তাদের উদ্দেশ্যে কাউকে মেরে ভয় দেখানো হতো। ‘একজনকে মারো, দশজনের কাছ থেকে টাকা আদায় করো’—এই ছিল মূলমন্ত্র, বলেন রামগোপাল।
রামগোপাল ভার্মা এই ভয়ের পরিবেশকে ২০০০ সালের জানুয়ারিতে রাকেশ রোশনের ওপর হামলার সঙ্গে যুক্ত করেছেন, যা ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার সাফল্যের ঠিক পরই ঘটেছিল। তিনি দাবি করেছেন, ‘গ্যাংস্টাররা একটি সিনেমার প্রকল্পের জন্য হৃতিক রোশনের ডেট চাইছিল। পরিকল্পনা ছিল যে সিনেমাটি তৈরি হবে, সামনে অন্য কেউ থাকবে, কিন্তু পর্দার আড়ালে ছোট শাকিল সবকিছু নিয়ন্ত্রণ করবে। রাকেশ রোশন অস্বীকার করায় তাঁর ওপর হামলা হয়।’

২০০১ সালের ২১ জানুয়ারি বন্দুকধারীরা রাকেশ রোশনের অফিসের বাইরে তাঁর ওপর হামলা করে, যা প্রতিহিংসামূলক হামলা বলে মনে করা হয়। তিনি এই ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান। পরে এক সাক্ষাৎকারে, রাকেশ স্মরণ করে বলেছিলেন যে বারবার চাপ দেওয়া সত্ত্বেও তিনি হৃতিকের ডেট দিতে অস্বীকার করেছিলেন এবং সেই সময়কে তিনি ভয়ের সময় বলে বর্ণনা করেছিলেন।

রামগোপাল ১৯৯৭ সালে গুলশান কুমারের হত্যার বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘গুলশান কুমারের ক্রমবর্ধমান সাফল্য এবং প্রভাব সম্ভবত তাঁকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী এবং বাইরের শক্তিগুলোও এতে ভূমিকা পালন করেছিল। আবু সালেমের মতো লোকেরা এই হত্যাকে আন্ডারওয়ার্ল্ডের মধ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করার একটি উপায় হিসেবে দেখেছিল।’

রামগোপাল বলেন, গুলশান আন্ডারওয়ার্ল্ডের দাবি প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি সহজে ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না। গুলশানের হত্যার দিনের কথা স্মরণ করে ভার্মা বলেন যে যখন তিনি এই ঘটনার খবর পান, তখন তিনি প্রযোজক ঝামু সুগন্ধের বাড়িতে ছিলেন। এই খবরে তাঁর চারপাশের সবাই হতবাক হয়ে গিয়েছিল।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

  • সর্বশেষ