শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার চেয়ে আরও সুন্দরী অনেকেই আছেন: পূর্ণিমা

ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় বিচরণ করে চলেছেন। বড় ও ছোট— দুই পর্দাতে সমানতালে কাজ করে চলেছেন তিনি। এমনকি বড়পর্দা থেকে ছোটপর্দায় আসা একসময় নেতিবাচক ধারণা থাকলেও সেই প্রথা ভেঙেছেন পূর্ণিমা। 

সিনেমার পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও সমান তালে কাজ করে গেছেন তিনি। ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খানের মতো শীর্ষ নায়কদের বিপরীতে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পূর্ণিমা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘মনের মাঝে তুমি’ ও ‘মধুর মিলন’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’। 

কাজী হায়াতের পরিচালনায় ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সব মিলিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বর্তমানে এক তুষ্টির সময় পার করছেন এ অভিনেত্রী।

চিরচেনা রূপ আর সৌন্দর্য নিয়ে এখনো পূর্ণিমাকে সেই আগের মতোই দেখা যায়। তাকে বলা হয় তিন প্রজন্মের নায়িকা চিরযৌবনা, যা তার ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিহিত করে থাকেন। রূপের দ্যুতি ছড়িয়ে যান অনায়াসেই। সামাজিক মাধ্যমে নিত্যনতুন ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেন সৌন্দর্যের প্রাণ ফিরে পান তার ভক্ত-অনুরাগীরা। এসব প্রশংসা কীভাবে নেন পূর্ণিমা, তা সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিলে সেখানেই অকপটে জানালেন অভিনেত্রী। 

ভক্তদের এমন প্রশংসা তিনি বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন। পূর্ণিমা বলেন, আপনারা বলতে থাকেন, আমি এনজয় করছি। আমি কিছু বলছি না। তবে মোটেও আমি একই জায়গায় নেই। আমার মধ্যেও পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে, এটা আসলে ব্লেসিং। 

রূপের বিচারে নিজেকে একমাত্র সেরা ভাবতে নারাজ। এ ইন্ডাস্ট্রিতে তার চেয়েও অনেক সুন্দরী ও পরীর মতো দেখতে অনেকেই আছেন  বলে জানিয়েছেন পূর্ণিমা।  তিনি বলেন, আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছেন, পরীর মতো দেখতে আরও অনেকেই আছেন। তাই আমি একমাত্র সুন্দরী না, এটা আমি বিলিভ করি এবং সবাই তাই বিলিভ করে।

অভিনেত্রী বলেন, আপনাদের সবার ভালোবাসা এবং আপনাদের দোয়া। আপনারা আছেন বলেই আমি আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়