শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০১:২৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কবে আমি আমার সন্তানদের বাবাকে বিক্রি করেছি?’ : মন খারাপের কথা জানালেন গুলতেকিন খান

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান নিজের লেখা বই প্রকাশ না করার পেছনের কারণ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে গুলতেকিন খান জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ফেসবুকে ব্যক্তিগত স্মৃতিচারণমূলক কিছু লেখা শেয়ার করলে পাঠকদের আগ্রহ তৈরি হয় এবং এক ঘনিষ্ঠ প্রকাশক সেগুলো বই আকারে প্রকাশের আগ্রহ দেখান। পরবর্তীতে তিনি পরিবার, আত্মীয়স্বজন এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে লেখালেখি শুরু করেন, যেখানে হুমায়ূন আহমেদ সম্পর্কিত কিছু স্মৃতিও উঠে আসে।

তিনি বলেন, একটি লেখায় ব্যক্তিগত একটি দুঃখজনক অভিজ্ঞতা উল্লেখ করার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর মধ্যে একটি মন্তব্য তাকে গভীরভাবে আঘাত করে, যেখানে বলা হয় তিনি সাবেক স্বামীর নাম ব্যবহার করে সুবিধা নিচ্ছেন। ওই ঘটনার পর তিনি সংশ্লিষ্ট পোস্টটি সরিয়ে দেন এবং কিছুদিন লেখালেখি বন্ধ রাখেন।

পরে প্রকাশকের সঙ্গে বই প্রকাশ নিয়ে আলোচনা হলেও তার ছেলে নুহাশ হুমায়ূন মত দেন, পাঠকরা মূলত তার বাবাকে ঘিরে লেখা নিয়েই বেশি আগ্রহী হবে এবং এতে বিতর্ক তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে ভাবনার পর গুলতেকিন খান সিদ্ধান্ত নেন, বইটি প্রকাশ করবেন না।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, হুমায়ূন আহমেদের ভক্তদের অনুভূতিতে আঘাত দিতে চান না। তিনি আরও জানান, সাবেক স্বামীকে জীবদ্দশার সব ঘটনার জন্য আগেই ক্ষমা করেছেন এবং অতীতের দিকে ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান।

শেষে প্রকাশকের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বই প্রকাশের জন্য ব্যয় হওয়া অর্থ পরিশোধ করতেও তিনি প্রস্তুত আছেন।

  • সর্বশেষ