শিরোনাম
◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কারমঞ্চে অস্বস্তি, রাজপালের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেন সালমান খান

এখনো ঋণখেলাপি মামলার সমাধান হয়নি বলিউড অভিনেতা রাজপাল যাদবের। যদিও ফেব্রুয়ারিতে অভিনেতা আদালত থেকে ঋণখেলাপি মামলায় জামিন পেয়েছেন। সম্প্রতি এক পুরস্কারমঞ্চে সঞ্চালক নতুন করে সেই প্রসঙ্গ টেনে আনেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপাল যাদব। সে খবরে রাজপালের পাশে ‘ঢাল’ হয়ে দাঁড়ান বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ইতোমধ্যে সেই বক্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়েছে।

এর আগেও লক্ষাধিক টাকার ঋণখেলাপি মামলায় জড়িয়েছিলেন রাজপাল যাদব। সেই সময়েও তাকে সংশোধনাগারে যেতে হয়েছিল। তখনো রাজপালকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন ভাইজান।

পুরস্কারমঞ্চে অভিনেতাদের ‘অতীত’ বা ‘দুর্বলতা’ নিয়ে রসিকতা নতুন কিছু নয়। সঞ্চালকও সেদিন রাজপাল প্রসঙ্গে সেই পথেই হেঁটেছিলেন। তিনি সরাসরি রাজপালকে সম্বোধন করে বলেন, 'রাজপাল ভাই, ডলার যতই ওঠানামা করুক, যত টাকা ধার নিয়েছেন পুরোটাই শোধ করতে হবে।' 

ক্যামেরার ফোকাস তখন ৫৫ বছর বয়সি অভিনেতার উপরে। তাতে স্পষ্ট ধরা পড়ে— অস্বস্তি এড়াতে অভিনেতা হেসে ফেলেন। পরে মঞ্চে উঠে নিজেই সেই প্রসঙ্গ তোলেন। রাজপাল বলেন, 'আপনারা একবার আমার সমস্যাটা শুনুন। আমি শুধু সমস্যার ব্যাখ্যা দিতে চাই।' রাজপালের এই বক্তব্য ভিডিও আকারে ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারেন, তিনি পুরস্কারমঞ্চে উপহাসের পাত্র হয়েছেন।

সামাজিক মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়তেই সালমান খান একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে ভাইজান লিখেছেন— 'রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। বারবার কেন আপনাকে আমরা কাজে ডাকি জানেন? কারণ আপনার পরিশ্রম এবং ভালো কাজের প্রতি নিষ্ঠা।' 

তারপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রসিকতায় মেতে ওঠেন ‘ভাইজান’। তিনি আরও লিখেছেন— 'ডলারের দাম বাড়ুক-কমুক। আপনি প্রচুর কাজ পাবেন। কারণ আপনি তো ভারতেই কাজ করবেন! রাজপাল যেন অন্যের কথায় কান দিয়ে নিজের কাজের প্রতি নিষ্ঠা না হারান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়