শিরোনাম
◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৫:৫৮ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরের বান্ধবীর হাতে হীরার আংটি, ভক্তদের মনে নতুন জল্পনা

বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নেটিজেনদের মাঝে চলছে গুঞ্জন। গৌরী স্প্র্যাট নামে এক নারীর প্রেমে জড়িয়েছেন তিনি। বিভিন্ন ইভেন্টে তাদের একসঙ্গে দেখা গেছে। এমনকি অভিনেতার পারিবারিক অনুষ্ঠানেও দেখা গেছে সেই চর্চিত প্রেমিকার। 

যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি এ প্রেমিক জুটির কাছ থেকে। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেমিকা গৌরী স্প্র্যাটের আঙুলে দুটি দামি হীরার আংটি দেখা গেছে। আর তাতেই তৈরি হয়েছে কৌতূহলী ভক্ত-অনুরাগীদের মাঝে নানা প্রশ্ন। জল্পনা ওঠে— এই আংটি আমির খান গৌরীকে দিয়েছেন; নীল রঙের হীরাখচিত আংটি দুটি আমির খান নিজেই উপহার দিয়েছেন।

এর আগে রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা আমির খান। তাদের বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন একা থাকেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। এরপর থেকে গৌরীর সঙ্গে অভিনেতার মেলামেশা নানা আলোচনা-সমালোচনা তৈরি করেছে।   

গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে এর আগে এক সাক্ষাৎকার দিয়েছিলেন আমির খান। সেই সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন— গৌরী তার জীবনে অনেক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছেন। 

বিয়ের প্রসঙ্গে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেছিলেন— তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং মানসিকভাবে তিনি নিজেকে গৌরীর সঙ্গে বিবাহিত বলে মনে করেন।

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এ আংটি তৈরিতে প্রায় ৪০টি হীরা ব্যবহার করা হয়েছে। উপহারের এ ধারণা আবার তৈরি হওয়ার কারণ, আমির খান সম্প্রতি একটি জুয়েলারি ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন; তাই সেখান থেকেই এই বিশেষ উপহারটি কেনা হয়েছে বলে মনে করছেন তার ভক্ত-অনুরাগীরা। আবার এমন জল্পনাও করেছেন নেটিজেনরা—এটি শুধু সাধারণ উপহার নয়, তারা গোপনে বাগদান সম্পন্নও করেছেন! যদিও এ বিষয়ে আমির খান বা গৌরী কোনো মন্তব্য করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়