শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০২:৩৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জটিল রোগে আক্রান্ত বরুণ-নাতাশার কন্যা লারা

ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তার দেড় বছরের কন্যাসন্তান লারা একটি বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন।— সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন কথাই জানিয়েছেন তিনি। পরিবার ও মেয়েকে সময় দিতেই অভিনেতা আপাতত অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

গত কয়েক বছর ধরে ক্যারিয়ারে চড়াই-উতরাইয়ের পাশাপাশি বাবা হিসেবে সন্তানের এই কষ্ট তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। যদিও কাজের ক্ষেত্রে বরুণ ধাওয়ান সম্প্রতি বেশ সমালোচনার মুখে পড়েছেন।

বিশেষ করে ‘বর্ডার ২’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর তার অভিনয় দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু অভিনেতা জানিয়েছেন, জীবনের এই কঠিন সময়ে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো তার বাবা— পরিচালক ডেভিড ধাওয়ান।

এর আগে ২০২১ সালে বরুণ ধাওয়ান তার দীর্ঘদিনের বান্ধবী ও ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালকে বিয়ে করেন। ২০২৪ সালের ৩ জুন তাদের ঘর আলো করে আসে একটি কন্যাসন্তান (লারা)। তার মেয়ে লারা ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ'(ডিডিএইচ) নামক একটি বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত। এ রোগের ফলে কোমরের দিকের হাড় কিছুটা বেরিয়ে আসে। ফলে একটি পা অন্যটির চেয়ে লম্বা হয়ে যায়। এর ফলে শিশুর স্বাভাবিকভাবে হাঁটা-চলায় সমস্যা দেখা দেয়। সঠিক চিকিৎসা না হলে খুব অল্প বয়সেই বাতের ব্যথা বা স্লিপ ডিস্কের মতো জটিল সমস্যা হতে পারে।

এ প্রসঙ্গে বরুণ ধাওয়ান বলেন, এ রোগের চিকিৎসা বেশ কষ্টকর। ছোট শিশুদের ‘স্পাইকা কাস্ট’ নামক একটি বিশেষ ব্রেস পরিয়ে রাখতে হয়। লারাকে টানা আড়াই মাস এটি পরে থাকতে হয়েছে।

তিনি বলেন, মেয়েকে অজ্ঞান করে এই কাস্ট পরানো হতো, যা দেখা একজন বাবার জন্য খুবই কষ্টের। তবে স্বস্তির বিষয় হলো— এখন আর তাকে এটি পরে থাকতে হচ্ছে না এবং কোনো অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়েনি।

  • সর্বশেষ