শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১১:৫৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে বিয়ে সারলেন বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা, পাত্রী কে?

বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা গোপনে বিয়ে করেছেন- এমন খবরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। দীর্ঘদিনের প্রেমিকা পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

সম্প্রতি ইশা রিখির মা পুনম রিখি সামাজিক মাধ্যমে নবদম্পতির কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে বর-কনের বেশে বাদশা ও ইশাকে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করতে দেখা যায়। এরপরই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল ছবিতে বাদশাকে বাদামি রঙের কুর্তা ও সোনালি পাগড়িতে দেখা গেছে। অন্যদিকে ইশা লাল সালোয়ার স্যুটে সেজেছিলেন। দুজনের গলায় ছিল বরমালা, আর ইশার হাতে ছিল ঐতিহ্যবাহী সোনালি কলিরা। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি বাদশা বা ইশা রিখি।

advertisement

জানা গেছে, গত চার বছর ধরে সম্পর্কে ছিলেন এই দুই তারকা। এক পার্টিতে পরিচয়ের পর তা প্রেমে রূপ নেয়। ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় ইশা রিখির। পরে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নবাবজাদে’ ছবিতেও অভিনয় করেন তিনি।

উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে- জেসেমি গ্রেস মাসিহ সিং। ২০২০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে তাদের মেয়ে লন্ডনে বসবাস করছে।

 

  • সর্বশেষ