শিরোনাম
◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদের বিষয় নিয়ে যা বললেন তমা মির্জা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অবশেষে মুখ খুললেন পরিচালক রায়হান রাফীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার বিষয়ে।

চলচ্চিত্র অঙ্গনে বেশ কয়েক বছর ধরেই তমা মির্জা ও রায়হান রাফীর প্রেমের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত ছিল। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ—বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত।

তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে এতদিন কেউই প্রকাশ্যে কিছু না বললেও, এক অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের মুখে বিষয়টি পরিষ্কার করেন তমা।

‘রায়হান রাফীর সঙ্গে এখনো সম্পর্ক আছে কিনা’—এমন প্রশ্নের জবাবে কিছুটা দ্বিধা প্রকাশ করে তিনি শেষ পর্যন্ত বলেন, ‘আচ্ছা… না।’

তবে সম্পর্কের ইতি টানলেও বন্ধুত্ব পুরোপুরি শেষ হয়নি বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।’

তমার এই মন্তব্য থেকে স্পষ্ট, এক সময়ের আলোচিত এই সম্পর্ক এখন ভিন্ন রূপ নিয়েছে। যদিও তাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ আগের তুলনায় কমে এসেছে, তবুও বন্ধুত্বের একটি জায়গা এখনো বজায় রয়েছে।

তার এই খোলামেলা স্বীকারোক্তিতে ভক্তদের মধ্যে কিছুটা বিস্ময় তৈরি হলেও, দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে করছেন অনেকেই।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়