শিরোনাম
◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হওয়া সেই মনিকা কবির বিয়ে করলেন বাংলাদেশিকে

কয়েকদিন আগে ঢাকার সড়কে এক পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি আদালত পর্যন্তও গড়ায়। বহুল আলোচিত সেই মডেল এবার বাংলাদেশেই বিয়ে করেছেন।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে মনিকা বিয়ের খবরটি জানান। ওই ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ‘আমরা বিয়ে করেছি।’

মনিকা বাংলাদেশের তরুণ ওয়াহিদ জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘরোয়া আয়োজনের মধ্যে তারা একে অপরকে মালা পরাচ্ছেন। ভিডিওজুড়ে তাদের হাসি-ঠাট্টা ও আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে। সাম্প্রতিক আলোচনার রেশ না কাটতেই মনিকার এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে।

মনিকার বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ ভিন্ন প্রশ্ন তুলেছেন। কারো কারো মন্তব্য—বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যেই কি তিনি একজন বাংলাদেশিকে বিয়ে করেছেন? এটি কি সত্যিকারের সম্পর্ক, নাকি নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যে করা কোনো চুক্তিভিত্তিক বিয়ে—এমন সন্দেহও প্রকাশ করছেন অনেকে।

কয়েকদিন আগে রাজধানীর সড়কে এক পথচারীকে হেনস্তার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়