শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ১০:৫৪ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা গেছেন ‘ডোরেমন’-এর পরিচালক শিবায়ামা

জাপানি অ্যানিমেশন সিরিজ ‘ডোরেমন’। বিশ্বজুড়ে কোটি কোটি শৈশবকে রাঙিয়েছে কার্টুন সিরিজটি। এর পরিচালক শিবায়ামা সুতোমু মারা গেছেন।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আজিয়া-দো অ্যানিমেশন ওয়ার্কস-এর পক্ষ থেকে এই দুঃখজনক খবরটি জানানো হয়।
স্টুডিওর বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ মার্চই তার মৃত্যু হয়েছে।

স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত পরিচালকের পরিবারের ইচ্ছানুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে তার অগণিত ভক্ত ও অনুরাগীদের জন্য পরবর্তীতে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হতে পারে।

জাপানে ‘ফাদার অফ ন্যাশনাল অ্যানিমেশন’ হিসেবে পরিচিত শিবায়ামা সুতোমু। তিনি ১৯৬৩ সালে ‘তোয়ে অ্যানিমেশন’-এ কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ‘শিন-এই অ্যানিমেশন’-এ যোগ দেন তিনি। ডোরেমনের ১৯৭৯ সালের টেলিভিশন সিরিজ থেকে শুরু করে টানা ২২ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

শিবায়ামার মাধ্যমেই ডোরেমন জাপানের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে গিয়েছিল। তবে শুধুমাত্র ডোরেমনই নয়, তার সৃজনশীল ছোঁয়া লেগেছিল আরও বেশ কিছু কালজয়ী অ্যানিমেতে। যেমন: চিনবি মারুকো-চান, লুপিন থ্রি, মাজিমে নি ফুমাঝিমে কাইকেতসু জোরোরি। 

১৯৭৮ সালে ওসামু কোবায়াশি এবং মিচিশিরো ইয়ামাদার সঙ্গে মিলে শিবায়ামা প্রতিষ্ঠা করেন ‘আজিয়া-দো অ্যানিমেশন ওয়ার্কস’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়