শিরোনাম
◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আনুশকা শেঠির বিয়ে নিয়ে গুঞ্জন

ভারতীয় দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই নতুন করে গুঞ্জন, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ তারকা আনুশকা শেঠি। 

বাহুবলীতে তার সঙ্গে প্রভাসের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, বাস্তবেও তাদের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যায়। অনেকেই ভেবেছিলেন, হয়তো এই জুটিই বাস্তবে গাঁটছড়া বাঁধবেন। তবে সাম্প্রতিক খবর বলছে ভিন্ন গল্প।

শোনা যাচ্ছে, আনুশকা নাকি পরিবারের পছন্দ করা এক ব্যবসায়ীর সঙ্গেই বিয়ের কথা এগিয়ে নিচ্ছেন। দুই পরিবারের সম্পর্কও নাকি দীর্ঘদিনের, আর সেই বন্ধুত্বকেই এবার আত্মীয়তায় রূপ দেওয়ার পরিকল্পনা চলছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে আরো জানা গেছে, বিয়েটা হতে পারে একেবারেই ঘরোয়া পরিবেশে, শুধু কাছের মানুষদের উপস্থিতিতে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে বলেই ধারণা ঘনিষ্ঠ মহলের।

এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, পুরো বিষয়টাই গুঞ্জন পর্যায়েই রয়েছে। এখন দেখার পালা, সত্যিই কি চলতি বছরেই নতুন জীবনে পা রাখবেন আনুশকা?

  • সর্বশেষ
  • জনপ্রিয়