শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

মনিরুল ইসলাম : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, রেডিও ভূমির স্টেশন প্রধান, চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের পরিচালক শামস সুমন ( ৬১) আর নেই। 

আজ (১৭ মার্চ) সন্ধ্যা ০৬টা ৪৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র ছাড়াও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ছোটবেলা থেকেই তিনি  রেডিওর শিল্পী হিসেবে ছিলেন খ্যাতিমান। মঞ্চ ও টিভিতে দুর্দান্ত অভিনয় করেছেন। তিনি স্বপ্নপুরন চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 

মৃত্যুকালে তিনি দুই ছেলে এক কন্যা সন্তান ও স্ত্রী রেখে যান। আগামীকাল সকাল ১০ টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়