শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্ডিয়ান আইডলে যা দেখানো হয়, তা কি সত্যিই আসল, নাকি পুরোটাই মিথ্যা!

ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। হিন্দি ও বাংলা ছাড়াও, তিনি নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন। তবে গায়িকার পাশাপাশি শ্রেয়া ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবেও পরিচিত।

সম্প্রতি এক পডকাস্টে এসে, শ্রেয়া খোলসা করলেন, ইন্ডিয়ান আইডলে যা দেখানো হয়, তা কি সত্যিই আসল, নাকি পুরোটাই স্ক্রিপ্টেড! রাজ শামানির পডকাস্ট ফিগারিং আউটের সঙ্গে এক পডকাস্টে রিয়েলিটি শো নিয়ে চলমান বিতর্ক নিয়ে কথা বলেছেন শ্রেয়া।

রিয়েলিটি শোর প্রসঙ্গে গায়িকা স্পষ্ট করে দেন যে, কিছু অংশ, বিশেষ করে বিচারক এবং উপস্থাপকদের মধ্যে কৌতুক বা নাটকীয় মুহূর্তগুলো দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়ে থাকে। যাতে হালকা চালের কথাবার্তায় বিনোদন পান দর্শকরা। লম্বা এপিসোডজুড়ে শুধুই গান শুনে একঘেয়েমি না তৈরি হয়।

তবে শ্রেয়া স্পষ্ট করেন, অনুষ্ঠানের মূল উপাদান, অর্থাৎ প্রতিযোগীদের গাওয়া গান, তাদের প্রতিভা সম্পূর্ণ সত্য।

আর তার কাছে, সঙ্গীতের সত্যতা এই ধরনের রিয়েলিটি শোয়ে যোগ দেওয়ার একমাত্র কারণ। সঙ্গে শ্রেয়া সুন্দর করে বুঝিয়ে দেন যে, কেন হামেশাই রিয়েলিটি শোগুলো প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের গল্প শোনায়! তিনি জানান, দর্শকরা এই গল্পগুলোর মাধ্যমেই কোনো প্রতিযোগীর সঙ্গে কানেকশন তৈরি করতে পারেন। এমনকী, শ্রেয়া আরও জানান, অনেকসময় দেখা যায় যে, দর্শকরা হয়তো কোনো প্রতিযোগীর নাম ভুলে গিয়েছেন, কিন্তু বহু বছর পরেও সেই গল্পগুলো দর্শকের মনে থেকে যায়। যেমন ‘গজল পরিবেশনকারী গায়ক’ অথবা ‘ছোট শহরের প্রতিযোগী’।

প্রসঙ্গত, চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন শ্রেয়া। তার কনসার্টের অপেক্ষায় মুখিয়ে থাকেন ভক্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়