শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিভোর্স বিতর্কে যা বললেন বিজয়

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়। অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের সঙ্গে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত তিনি। অভিনেতার বিরুদ্ধে ইতিমধ্যেই বিচ্ছেদের মামলা করেছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। এ বিষয়ে এতদিন মুখে বন্ধ রেখেছিলেন বিজয়। এবার এই ঘটনায় প্রথম মুখ খুললেন। দিলেন ভক্তদের উদ্দেশ্যে বার্তাও। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজয়। সেখানেই নিজের ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, যা রটছে ও ঘটছে হতে দিন। এসবে কান দেবেন না। এই নিয়ে মাথা ঘামানোর কোনও কারণ নেই।

কারণ যা ঘটে চলেছে তা নিয়ে মাথা ঘামানো মানে আপনাদের মূল্যবান সময়ের অপব্যবহার। আমি এই সব কিছুকে একা যুঝে নেব। তবে আমার সবথেকে খারাপ লাগে যা তা হল আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে। আমার নামে যা রটছে যে আলোচনা হচ্ছে তা নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত তা দেখে আমি কষ্ট পাই। আপনারা এসব নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না। অভিনেত্রী তৃষার সঙ্গে সম্প্রতি একটি বিয়ে বাড়িতে যোগ দেন বিজয়। বিচ্ছেদ নিয়ে জোর চর্চার মাঝেই তাদের দেখে রোষে ফেটে পড়েছিলেন নেটিজেনরা।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই বিজয়-সঙ্গীতার বিচ্ছেদচর্চা চলছে। আদালতের তরফে ইতিমধ্যেই বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানিও হবে। বিজয়-জায়া এর আগে অভিযোগ এনেছিলেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়। ২০২১ সালেই স্বামীর এই সম্পর্কের বিষয়ে তিনি জানতে পেরেছিলেন। বারবার বিজয়ের তরফে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি স্ত্রী সঙ্গীতাকে দেওয়া হলেও সেই কথা বিজয় রাখেননি বলেই জানিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়