শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ ◈ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন শর্ত দিল ইরান

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, চরম বিতর্কে কনটেন্ট ক্রিয়েটর মহুয়া

শাশুড়ির মৃত্যু ও শেষকৃত্যের মুহূর্ত নিয়ে ভিডিও (ভ্লগ) তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়া প্রবাসী জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায়। ‘প্রবাসে ঘরকন্না’ খ্যাত এই ভ্লগারের ব্যক্তিগত ও সংবেদনশীল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সিদ্ধান্ত নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক বিতর্ক।

সম্প্রতি শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে সপরিবারে ক্যালিফোর্নিয়া থেকে দেশে ফেরেন মহুয়া ও তার স্বামী মানিক গঙ্গোপাধ্যায়। সেই কঠিন সময়েও মহুয়ার ক্যামেরা সচল ছিল। হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনা, পরিবারের সদস্যদের শোকাতুর মুহূর্ত, এমনকি শ্মশানে শেষকৃত্যের দৃশ্যও তিনি নিজের ভ্লগে তুলে ধরেন।

ভিডিওটি প্রকাশের পরপরই অনুরাগী ও সাধারণ দর্শকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত শোকের মুহূর্ত কি আদৌ এভাবে জনসমক্ষে আনা উচিত? বিশেষ করে ভিডিওতে ‘চুল্লিকে কেক ওভেনের সঙ্গে তুলনা’ করার বিষয়টি অনেকের কাছেই ‘রুচিহীন’ ও ‘অসংবেদনশীল’ মনে হয়েছে।

সমালোচকদের মতে, ভিউ এবং অর্থ উপার্জনের নেশায় শোকের মতো একটি ব্যক্তিগত বিষয়কে বাজারে আনা ঠিক হয়নি। নেটিজেনদের একটি বড় অংশ এই কাজকে ‘অমানবিক’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। তবে মহুয়ার পক্ষ থেকে ভিন্ন যুক্তি দেওয়া হয়েছে। তিনি জানান, প্রবাসে ঘরকন্নার দর্শকদের তিনি নিজের পরিবারের অংশ মনে করেন, তাই ভালো সময়ের মতো খারাপ সময়ও আড়াল করতে চাননি। তার দাবি, পরিবারের বড়দের পরামর্শেই স্মৃতির অংশ হিসেবে এই মুহূর্তগুলো রেকর্ড করা হয়েছে।

বিতর্ক এড়াতে মহুয়া আরও স্পষ্ট করেন যে, এই ভিডিও থেকে কোনো আর্থিক লাভ করার ইচ্ছে তার নেই এবং তিনি ভিডিওটির মনিটাইজেশন (বিজ্ঞাপন থেকে আয়) বন্ধ রেখেছেন। এমনকি ফেসবুক থেকে আয়ের সুযোগ থাকায় সেখানে ভিডিওটি আপলোড না করার সিদ্ধান্তও জানিয়েছিলেন।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়