শিরোনাম
◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ এবার বগুড়ার মমো ইন-এ

মনিরুল ইসলাম: দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সঙ্গীত আয়োজন ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ এবার অনুষ্ঠিত হবে বগুড়ায়। আগামী ৭ এপ্রিল ২০২৬ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার নান্দনিক পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে বসবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন।

এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান নবীন ও প্রবীণ সঙ্গীতশিল্পী এবং কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ উপলক্ষে বিস্তারিত তথ্য জানাতে ৫ মার্চ দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও অশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, খ্যাতিমান সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদ, এবং টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রকল্প পরিচালক রাজু আলীমসহ দেশের বরেণ্য শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রকল্প পরিচালক রাজু আলীম।

advertisement

ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বলেন, এই মিউজিক অ্যাওয়ার্ড সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়; এখানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। এই স্বীকৃতি যেমন নবীন শিল্পীদের অনুপ্রেরণা জোগায়, তেমনি প্রবীণ শিল্পীদেরও কাজের প্রতি নতুন উদ্দীপনা দেয়।

টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, চ্যানেল আই আমাদেরকে পরিবারের অংশ হিসেবে মনে করেছে। এমন একটি আয়োজনে আমাদের সম্পৃক্ত করায় আমরা চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞ।

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, টিএমএসএস সামাজিক উন্নয়নমূলক কাজ করে এবং চ্যানেল আইও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে। এই জায়গায় আমাদের মিল রয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন টিএমএসএস-এর অ্যাডিশনাল ডিরেক্টর জোসেফ এল গোমেজ, চিফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, এবং আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান।

২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে— আধুনিক গান (শ্রেষ্ঠ শিল্পী, সুরকার ও গীতিকার), শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীতশিল্পী (২টি), শ্রেষ্ঠ লোকসঙ্গীতশিল্পী (পল্লীগীতি ও মরমী), ছায়াছবির গান (শ্রেষ্ঠ শিল্পী, সুরকার ও গীতিকার), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা, শ্রেষ্ঠ নজরুল সঙ্গীতশিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ অডিও কোম্পানি, অনলাইন ভিউভিত্তিক বিভিন্ন ক্যাটাগরির শিল্পী, আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননা।

দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সাল থেকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আয়োজন করা হচ্ছে। সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধনের এই উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং সঙ্গীতাঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে বিপুল প্রশংসা অর্জন করেছে।

  • সর্বশেষ