শিরোনাম
◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’

মনিরুল ইসলাম : নির্বাচনের উত্তাপ আর বসন্তের মিষ্টি আমেজে এবারের ভালোবাসা দিবসকে আরও রঙিন করে তুলতে নতুন সংগীত আয়োজন নিয়ে আসছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল HSP Music & Video Station। ভালোবাসা দিবস উপলক্ষে এই চ্যানেল থেকে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত নতুন গান ‘আমার গরুর গাড়ি ২’।

মুক্তির আগেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে টিকটক ও ফেসবুক–ইনস্টাগ্রামের রিলসে গানটির অংশ ব্যবহার করে অসংখ্য ভিডিও তৈরি হচ্ছে, যা ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী হ্যাপি শারমিন ও ওসমান সজীব। এর প্রাণবন্ত সংগীতায়োজন করেছেন অনিম খান। কথায় ও সুরে গানটিকে আরও আবেদনময় করে তুলেছেন পরাগ হাশমী এবং এস. এ. মেরিন। চিরচেনা এক সময়ের জনপ্রিয় গানের অনুপ্রেরণায় তৈরি এই নতুন গানটিতে আধুনিক সময়ের ভাবনা, রোমান্টিক আবহ এবং বিনোদনের উপাদান একসঙ্গে মিশে গেছে।

গানটির ভিডিওতেও থাকছে ভিন্নমাত্রার চমক। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল সিয়াম মৃধা এবং আলোচিত ব্র্যান্ড প্রমোটর ও টিকটকার আঞ্জুমান মেহজাবিন। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন আরিয়ান, আর দক্ষ পরিচালনায় ছিলেন জয় আহমেদ। রঙিন দৃশ্যায়ন, প্রাণবন্ত নৃত্য ও গল্পনির্ভর উপস্থাপনা ভিডিওটিকে করেছে আরও আকর্ষণীয়।

নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীদের আশা, ভালোবাসা দিবসে প্রকাশিত এই গানটি সব বয়সী দর্শক-শ্রোতাদের কাছে আলাদা অনুভূতির সৃষ্টি করবে। ভালোবাসা, হাসি ও বিনোদনের মিশেলে ‘আমার গরুর গাড়ি ২’ হয়ে উঠবে এবারের ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ।

  • সর্বশেষ