শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান, বই সবচেয়ে ভালো বন্ধু

মনিরুল ইসলাম : ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন ৭ জন গুণী লেখক। পুরস্কার প্রদান উপলক্ষে আজ  মঙ্গলবার  চ্যানেল আই প্রাঙ্গণে এক  অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

সম্মানীত অতিথি হিসেবে ছিলেন, দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অন্যদিন সম্পাদক মাযহারুল ইসলাম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, আনন্দ আলো সহ সম্পাদক রাজু আলীম। সভাপতিত্ব করবেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। 

২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থের জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক বৃন্দ হলেনঃ কবিতায় আব্দুল হাই শিকদার, শিশুসাহিত্যে (যৌথভাবে) আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী। কথাসাহিত্যে সাদাত হোসাইন, প্রবন্ধে মাহবুব আজিজ, প্রথম বই শাখায় দিদারুল আলম এবং সাহিত্যে তারুণ্যের পুরস্কার পেয়েছেন শানারেই দেবী শানু।

অনুষ্ঠানে  পুরস্কারপ্রাপ্তরা  বলেন, বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। যারা লেখক তারা পুরস্কারের জন্য লিখেন না। তবে পুরস্কারপ্রাপ্তি আনন্দের।  দায়িত্ব বাড়িয়ে দেয়। আজ বই পড়ার চর্চা অনেকটা কমে গেছে ডিজিটালাইজেশন এর কারণে। লাইব্রেরিগুলো যাওয়া হয় কম।

বাড়ির পাশের লাইব্রেরির খবর অনেকে রাখেন না। নতুন বই আসলো কি না খোঁজ নেন না। অথচ বই পড়া ছাড়া জ্ঞান অর্জন সম্ভব নয়। কেউ কেউ সাহিত্য লেখায় আসার গল্প শুনান। কবিতা। ছড়া ছোটবেলা থেকে লিখতেন বলে জানান। এর পিছনে অভিভাবকদের উৎসাহ ছিলো বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়