শিরোনাম
◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের পক্ষে শাকিব খানের ভোট চাওয়ার ভিডিওটি নিয়ে যা জানা গেলো

এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে, এই সুপারস্টার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। 

একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ভুয়া নামে ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি গানের লিংকও শেয়ার করা হয়েছে। সেখানে ক্লিক করলেই ‌‘জামায়াতের ভাইরাল গানে শাকিব খান’ শিরোনামের একটি ভিডিও সামনে আসছে। সেই ভিডিওতে দেখা যায়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে আছেন শাকিব খান। সামনে লোকে লোকারণ্য। 

মূলত এআই প্রযুক্তিতে এই গান ও ভিডিওটি তৈরি করা হয়েছে। অভিযোগ রয়েছে, একটি কুচক্রী মহল ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে এই ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করেছে। সম্প্রতি এই একইভাবে সামাজিক মাধ্যমে বিব্রত অবস্থায় পড়তে হয়েছিল শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা সাবিলা নূরকে। 

এই অভিনেত্রীর নামেও জামায়াতের পক্ষে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়, যেখানে তার একটি বক্তব্যও প্রকাশ করা হয় যেটি অসত্য। বিষয়টি নিয়ে সাবিলা সোমবার (৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানান, এসব ভুয়া এবং এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া  প্রচারণার বিষয়ে ভক্তদের সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। 

তবে শাকিব খানকে জড়িয়ে এমন মিথ্যা প্রচারণায় অভিনেতা এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। জানা গেছে, এমন ঘটনায় শাকিব খান বেশ বিব্রত এবং শিগগিরই নিজের প্রতিক্রিয়া জানাবেন তিনি। 

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ