শিরোনাম
◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর ফাঁকির মামলায় থালাপতি বিজয়ের ১.৫ কোটি রুপির জরিমানা বহাল রাখল হাইকোর্ট

সময়টা যেন ভালো যাচ্ছে না দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের, একের পর এক সমস্যার মুখে পড়ছেন। সিনেমা ও রাজনীতি—দু’দিকেই ব্যস্ত এই অভিনেতা এবার জড়ালেন কর ফাঁকির মামলায়। কর ফাঁকির অভিযোগে অভিনেতার ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ রুপির জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তি এই সংক্রান্ত মামলায় বিজয়ের করা রিট আবেদন খারিজ করে দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৫-১৬ অর্থবর্ষে আয়ের তথ্য গোপনের অভিযোগে আয়কর বিভাগ যে জরিমানা করেছিল, তা আইন অনুযায়ীই করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বরে আয়কর বিভাগের পক্ষ থেকে বিজয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় তদন্তে উঠে আসে, ২০১৫-১৬ অর্থবর্ষে বিজয় আয়কর রিটার্নে ৩৫ কোটি ৪২ লাখ রুপি আয় দেখালেও, ছবি ‘পুলি’ থেকে পাওয়া প্রায় ১৫ কোটি রুপির আয় সেখানে উল্লেখ করা হয়নি। আয়কর বিভাগ একে গোপন আয় হিসেবে চিহ্নিত করে।

advertisement

পরে ২০১৮ সালে ওই আয়ের বিপরীতে ১ কোটি ৫০ লাখ রুপি জরিমানা আরোপ করা হয়।
এই জরিমানাকে চ্যালেঞ্জ জানিয়ে ২০২২ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন বিজয়। তাঁর আইনজীবীদের দাবি ছিল, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নোটিশ দেওয়া হয়েছে, তাই জরিমানা অবৈধ। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।

বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা মেনেই যথাসময়ে নোটিশ পাঠানো হয়েছে এবং পুরো প্রক্রিয়া আইনসম্মত। ফলে আয়কর বিভাগের অর্থ আদায়ে এখন আর কোনো বাধা নেই।

তবে পুরোপুরি পথ বন্ধ হয়নি বিজয়ের জন্য। আদালত জানিয়েছে, তিনি চাইলে ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এদিকে বিজয়ের নতুন ছবি ‘জননায়গণ’ নিয়েও অনিশ্চয়তা কাটেনি।

সেন্সর ছাড়পত্র ও আইনি জটিলতার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যাচ্ছে। ফলে ব্যক্তিগত ও পেশাগত—দুই দিক থেকেই চাপের মুখে রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

  • সর্বশেষ