শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ

ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি মালিক সিনেমার শুটিং করছিলেন এই অভিনেতা। ঢাকার বাইরে নির্জন এক লোকেশনে হচ্ছিল ‘মালিক’ সিনেমার শুটিং। ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ।

সম্প্রতি ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে ‘মালিক’ সিনেমার শুটিং করছিলেন আরিফিন শুভ। পরিকল্পনা ছিল, অ্যাকশন দৃশ্যে তার শরীরের নিচের দিকে সামান্য আগুন ছুঁয়ে যাবে—শুধু অভিনয়ের স্বার্থেই। কিন্তু ক্যামেরা ঘুরতেই যেন উল্টো ঘটল। আগুনের শিখা মুহূর্তেই লাফিয়ে উঠে জড়িয়ে ধরে তার পা। প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ, কিন্তু আগুন থামছিল না। ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ

ঘটনার পর পুরো ইউনিট ছুটে আসে তার দিকে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল বা শুভর বর্তমান শারীরিক অবস্থা কেমন—সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিষয়টি নিয়ে জানতে কালবেলা থেকে যোগাযোগ করা হলে ‘মালিক’-এর পরিচালক সাইফ চন্দন কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, এটি প্রথম নয়। এর আগেও শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন আরিফিন শুভ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে গুরুতর আঘাত পান তিনি এবং পরে ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এরপর ‘কিস্তিমাত’ সিনেমার শুটিংয়ে ঘোড়ায় চড়ার দৃশ্য করতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ঘোড়ার ধাক্কা লাগে—সেখানেও আহত হন এই তারকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়