শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, তিন নারী আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে হোটেল গুলশান প্যালেস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিনজন নারীকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া আবাসিক হোটেলটি সিলগালা করে দেয়া হয়। 

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে ফরিদপুর শহরের বেইলী ব্রিজ সংলগ্ন ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। 

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. আতিকুর রহমান ও নুঝাত তাবাসসুম। অভিযানের সময় হোটেল ম্যানেজারসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- হোটেলটিতে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন নারীকে আটক করা হয়েছে এবং তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া মাদক ও অসামাজিক কার্যকলাপের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তাঁদের ডোপটেস্টও করা হবে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন- অভিযানের সময়ে মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া যায়নি, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

  • সর্বশেষ