শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাফ নদের চরে আটকা অর্ধশত যাত্রী নিয়ে সেন্টমার্টিনগামী ট্রলার, উদ্ধার অভিযানে কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফ নদের মোহনায় চরে আটকা পড়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।   

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাফিজ নাদিম বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফ নদের মোহনার চরে আটকা পড়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধারকাজ শুরু করেছে। ট্রলারটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, ইঞ্জিনও বিকল হয়ে পড়েছিল। তবে যাত্রীরা কেউ অসুবিধায় পড়েননি।

টেকনাফ–সেন্টমার্টিন নৌপথের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, দুপুরে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে আমাদের একটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি আটকা পড়ে। কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার হোসেন বলেন, ইয়াছিন মাঝির সার্ভিস ট্রলারটি যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়। নাফ নদের মোহনায় গিয়ে আটকা পড়ে। সাম্প্রতিক সময়ে মোহনায় চর জেগে ওঠায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়