শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভ–ঐশীর ‘চুমু’র দৃশ্য নিয়ে হইচই, কী হয়েছিল শুটিংয়ে

ঢালিউড তারকা আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর নতুন সিনেমা ‘নূর’ ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে নায়ক-নায়িকার ‘চুমু’র একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

পরিচালক রায়হান রাফীর সিনেমা ‘নূর’-এ শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল হইচই শুরু হয়েছে।

এছাড়া চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপেও বিষয়টি নিয়ে লেখালেখি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওটি ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটির ‘স্বপ্ন’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। তার আগেই কেউ একজন গানের একটি ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। এর পর থেকেই তা নিয়ে আলোচনা হতে শুরু করে।

advertisement

আরিফিন শুভ ও ঐশীর ছড়িয়ে পড়া ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ।

গল্পের প্রয়োজনে পরিচালক দৃশ্যটির শুটিং করেছেন। তবে সিনেমা মুক্তির আগে এই দৃশ্যের ভিডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়ার বিষয়টি কাকতালীয় নাকি প্রচারণা পরিকল্পনার অংশ, তা জানা যায়নি।

জানা যায়, চুমুর দৃশ্যটির শুটিং হয়েছে পাবনায়। এই দৃশ্যের শুটিংয়ের আগে পরিচালক কয়েক দফা আলোচনা করেন নায়ক–নায়িকার সঙ্গে। তারা সেই দৃশ্য ধারণে সানন্দে রাজি হন। কিন্তু যখন শুটিং শুরু হয়, তখনই নায়ক–নায়িকার মধ্যে অস্বস্তি তৈরি হয়। তারা পরিচালকের সঙ্গে আলাপ করেন। 

তাদের পক্ষ থেকে পরিচালককে বলা হয়, এমনভাবে দৃশ্যটা ধারণ করা হয়, যেন পর্দায় কোনো ধরনের অস্বস্তি তৈরি না হয়। তারপর নায়ক–নায়িকার আন্তরিক সহযোগিতায় দৃশ্যটি ধারণের কাজ শেষ হয়।

 ‘নূর’ সিনেমার ‘স্বপ্ন’ শিরোনামের গানটির কথা লিখেছেন শফিক তুহিন, সুর–সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন ইমরান।

সিনেমার দৃশ্য ধারণে অনেক সময় এনজি শট হয়। চুমুর মতো দৃশ্যে এনজি শট আরও বেশি হয় বলে বিভিন্ন সময় শোনা যায়। তাই ‘নূর’ ছবি সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন ছিল, শুভ–ঐশীর চুমুর দৃশ্য ধারণে কতবার শট এনজি হয়েছে—এমন প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে ‘নূর’ ছবি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এনজি শট হয়নি বললেই চলে। একটা লং শট আর একটা ক্লোজ শটে পুরো দৃশ্য ধারণ সুন্দরভাবে সম্পন্ন হয়।

রায়হান রাফী পরিচালিত ‘নূর’ ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে।

 

  • সর্বশেষ