শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে পড়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এটি সম্পূর্ণই একটি ভুল বোঝাবুঝি, যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে জানান অভিনেত্রী। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় প্রভা তার সেই অভিজ্ঞতার কথা জানান।

ভিডিওবার্তায় প্রভা বলেন, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও জুয়া কিংবা বেটিংসংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন রাখা হয়। 

অভিনেত্রী বলেন, গেমস কিংবা এ ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত ছিলেন না। তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন— সাইটটি কীসের জন্য কাজ করবে। কোম্পানি তাকে জানায়— এটি মূলত টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে।

তিনি বলেন, এরপর তার কাছে চুক্তি স্বাক্ষরের দিন একটি ছোট বাইটস দিতে বলা হলো। টোকেন মানি  নেওয়ার পর তিনি সেই সাইটের সঙ্গে আছেন বলে একটি ছোট বাইট দেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পরই দর্শকদের মন্তব্যের মাধ্যমে তিনি জানতে পারেন যে— এটি আসলে একটি জুয়া বা বেটিং সাইট। অভিনেত্রী বলেন, থ্যাংক গড আমি দর্শকদের মাধ্যমে জানতে পেরেছি যে এটি একটি জুয়ার প্রমোশন এবং সঙ্গে সঙ্গে জিনিসটা আমি স্থগিত করেছি।

প্রভা বলেন, আমি তো জানতামই না যে, এটি একটি বেটিং, যেটি খুবই ভুল এবং অবৈধ। রাইট? পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখন আমাকে বললেন যে, এটি নেগেটিভ কাজ করছেন, তখনই আমার টনক নড়ল। 

বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রমোশন থেকে সরে দাঁড়ান। এবং দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান যে, আমি নাকি বেটিং ওয়েবসাইটের অর্থ জানি না। প্রভা জানিয়ে দেন, তিনি এটি করবেন না। যদিও কোম্পানি তাকে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিলেন। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি সেই কাজ আর করবেন না।

অভিনেত্রী বলেন, ভবিষ্যতে তিনি কখনোই কোনো জুয়ার প্রমোশন কিংবা বেটিং ওয়েবসাইটের প্রচার করবেন না। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান— যাতে তার এই বক্তব্যটি সঠিকভাবে প্রচার করা হয় যে, তিনি প্রমোশনটি করতে গিয়েছিলেন, কিন্তু অবৈধ জানতে পেরে তা করেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়