শিরোনাম
◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১২:২০ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসনিয়া ফারিণ যা বললেন সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ফের আলোচনায়। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ এর সাফল্যের পর এবার কলকাতার নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সে ছবির কাজ নিয়ে ভারত সফরে রয়েছেন এই তারকা। সেখানে দেশটির গণমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়েছেন সাক্ষাৎকার।

সেই সাক্ষাৎকারে সাহসী দৃশ্যে অভিনয় করা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তাসনিয়া ফারিণ কি কি সাহসী দৃশ্যে অভিনয় করবেন? প্রশ্নটি শুনে খানিকটা হেসে বেশ খোলামেলা জবাব দেন অভিনেত্রী। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, কোন দৃশ্য সাহসী? তার মাপকাঠি কী, আমি জানি না। তাই উত্তরও অজানা।

তার উত্তর শুনে উপস্থিত সাংবাদিকরাও হেসে ওঠেন। স্পষ্ট উত্তর না দিলেও ফারিণের কৌশলী জবাব নেটদুনিয়ায় ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

দুই বাংলার কাজের পার্থক্য নিয়েও কথা বলেন তিনি। ফারিণ বলেন, কাজের ধরন একটু আলাদা বটে। আমাদের এখানে (বাংলাদেশে) স্বাধীনভাবে কাজ করা হয়। ওখানে (ভারতে) সব কিছু অনেক বেশি সংগঠিত ও পেশাদারভাবে হয়। তবে ভাষা, সংস্কৃতি, মানুষের চেহারা সবই তো এক। তাই পার্থক্য খুব বেশি মনে হয় না।

ভারতীয় ধারাবাহিক বা টেলিভিশন নাটকে কাজ করবেন কি না, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, মনে হয় পারব না। কারণ, ধারাবাহিকের কাজ অনেক দীর্ঘ সময় ধরে চলে। তাতে সব কিছু ছেড়ে ওখানেই থাকতে হয়। আমি তো নিজের দেশেও কাজ করি। তবে আপনাদের নায়ক ঋষি কৌশিকের সঙ্গে আমি অভিনয় করেছি, উনি আমাদের দেশে কাজ করে গিয়েছেন।

উল্লেখ্য, কলকাতার নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই প্রশংসিত হয়েছিলেন তাসনিয়া ফারিণ। অনুরাগীদের এখন অপেক্ষা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমায় নতুন চমক নিয়ে আসা ফারিণের জন্য।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়