শিরোনাম
◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতন সভা

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা, নাটক ও জারি গান অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠান উপভোগ করতে শিক্ষার্থীসহ কয়েক শত গ্রামবাসী উপস্থিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায়  বেনাপোল ইউনিয়নের গয়ড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের  সভাপতিত্বে  মানব পাচার প্রতিরোধে  সামাজিক সচেতনতা সৃষ্টিতে এ সভা,নাটক ও জারি গান  হয়। 

যশোর রাইটসের প্রোগ্রামার অফিসার সরোয়ার হোসেনের   সঞ্চালনায় এসময় অনুষ্ঠানের  সভাপতির বক্তব্যে সাংবাদিক  আজিজুল হক বলেন, গত বছর যুক্তরাষ্ট্রের মানব পাচারবিষয়ক প্রতিবেদন ‘ট্রাফিকিং ইন পারসন্স (টিআইপি) রিপোর্ট বলছে,  বাংলাদেশ থেকে গত এক বছরে তিন হাজার ৪১০ জন মানুষ পাচারের শিকার হয়েছেন। তবে বেসরকারি মানবাধিকার সংস্থ্যাগুলো বলছে, ভাল কাজের প্রলোভনে বৈধ,অবৈধ পথে প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ ভারতসহ বিভিন্ন দেশে পাচার হচ্ছে।

Advertisement

বিদেশে নেওয়ার পর ভাল কাজের  প্রতিশ্রুতি রক্ষা না করে  বিভিন্ন ঝুকি মুলক কাজে জোর পূর্বক ব্যবহার করা হয়। কারো কারো শরীরের গুরুত্বপূর্ন অঙ্গ প্রতঙ্গ ও বিক্রী করে দেয় পাচারকারীরা। এছাড়া জিম্মী করে মুক্তিপণ ও আদায় করে চক্রটি।অসহাত্বের সুযোগ নিয়ে বেশি পাচার হয় নারী,শিশুরা।  পাচারের শিকার যারা উদ্ধার হয় বিচারহীনতার কারনে পাচার প্রতিরোধে বাঁধা হয়ে দাড়ায়।  সীমান্তবর্তী গ্রামগুলোতে রাইটস যশোরের সচেতন মুলক এধরনের আয়োজনের মাধ্যমে  জনসচেতনা পাচার প্রতিরোধে বড় ভুমিকা রাখতে পারে। 

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল ইউনিয়নের প্রশাসক  নাজমুল হোসেন,বেনাপোল পোর্ট থানার এসআই মানিক কুমার সাহ,শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, রাইটস যশোরের তথ্য ওঅনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,ছাত্র-ছাত্রী ও সামাজিক এবং সাংবাদিক ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ