শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান হাশমির সঙ্গে শুটিংয়ে ফিরলেন দিশা পাটানি

কদিন আগে অজ্ঞাত অস্ত্রধারীর হামলার কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির পরিবারের সদস্যরা। উত্তরপ্রদেশের বরেলিতে দিশার বাড়ি লক্ষ করে অস্ত্রধারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়েছিলেন। এ ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার পর থেকে আগের চেয়ে সতর্ক পথচলা শুরু করেছেন এই বলিউড তারকা। এমনকি শুটিংয়ে ফেরার বিষয়টিও গোপন রেখেছেন।

আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ব্যাংককে শুরু হয়েছে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিং। আর এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দিশা পাঠানি।

‘আওয়ারাপান’ ইমরান হাশমির অভিনয় ক্যারিয়ারের অন্যতম এক সফল সিনেমা। এই সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের মাঝে সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। যেজন্য সিনেমার সিকুয়েলের কেন্দ্রীয় চরিত্রের জন্য ইমরান হাশমিকেই বেছে নিয়েছেন নির্মাতারা। তাঁর বিপরীতে প্রথমবারের মতো পর্দায় নিয়ে আসছেন দিশা পাটানিকে।

থ্রিলার রোমান্টিক গল্পের সিনেমা ‘আওয়ারাপান ২’-এর ৫০ শতাংশ দৃশ্যের শুটিং ব্যাংককে হবে। কারণ, সিনেমার পুরো গল্প ব্যাংকককে ঘিরেই আবর্তিত। সে কারণে প্রধান অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি শুটিং ইউনিটের পুরো দল এক মাস থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে অবস্থান করবেন।

এটি বড় একটি শিডিউল, যেখানে প্রতিটি দৃশ্যকে বাস্তব করে তোলার জন্য শুট করার চেষ্টা করা হবে। প্রযোজক বিশেষ ভাট সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছেন। নজর রাখছেন দিশাসহ অন্যান্য তারকা ও কর্মীদের ওপর, যাতে করে কেউ কোনো অঘটনের শিকার না হন এবং পুরো কাজটি পরিকল্পনামাফিক শেষ করতে পারেন। সূত্র: সমকাল 

  • সর্বশেষ