শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিয়ানের সঙ্গে মামলায় ফেঁসে যাচ্ছেন রণবীরও!

প্রথম নির্মাণ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য উপভোগ করছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। ঠিক তখন মন খারাপ করা খবর। মামলা খেতে বসেছেন কিংপুত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আরিয়ানের দোষে দুষ্টু হতে যাচ্ছেন রণবীর কাপুরও। ‘ব্যাডস অফ বলিউড’-এ ক্যামিও করেছেন একঝাঁক তারকা। রণবীরও ছিলেন। তাকে টানতে দেখা গেছে ই-সিগারেট। যা ভালোভাবে নেয়নি ভারতীয়  জাতীয় মানবাধিকার কমিশন।

এরইমধ্যে ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতা-প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছে মানবাধিকার কমিশন। ভারতে নিষিদ্ধ ‘ই-সিগারেটে’র ‘প্রচারের জন্য’ নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। 

কমিশনের অভিযোগ, একে রণবীর কাপুরের ই-সিগারেট (ভেপ) টানার দৃশ্য, উপরন্তু সেখানে কোনোরকম বিধিসম্মত সতর্কীকরণের বালাই নেই! এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা যুবপ্রজন্মের অবৈধ কার্যকলাপকে উৎসাহিত করে। কিংবা তাদের বিপথে চালিত করতে পারে।

advertisement

এখানেই থেমে নেই কমিশন। নোটিশ পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। তাদের দাবি, সিরিজটি থেকে রণবীর কাপুরের ধূমপানের দৃশ্য ছেঁটে ফেলতে হবে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি আরিয়ান-রণবীর।

১৮ সেপ্টেম্বর মুক্তি পায়  ‘ব্যাডস অফ বলিউড’। রণবীর ছাড়াও এতে আছেন এক ঝাঁক তারকা। তাদের মধ্যে শাহরুখ, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং অন্যতম। 

 

  • সর্বশেষ