শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কানমানি’ শুটিংয়ে জোরপূর্বক অন্তরঙ্গ দৃশ্যে বাধ্য হওয়ার অভিযোগ অভিনেত্রী মোহিনীর

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অভিনেত্রী মোহিনী। কাজ করেছেন অসংখ্য দক্ষিণী সিনেমা-ড্রামায়। কিন্তু ১৯৯৪ সালে তার ‘কানমানি’ নামের একটি ড্রামার শুটিংয়ের সময় তাকে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করার জন্য চাপ দেওয়া হয়।

যার ফলে নিজেকে ধরে রাখতে না পেরে রীতিমতো কেঁদে দেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন মোহিনী। ১৯৯৪ সালে ‘কানমানি’ ছবিতে তাকে জোরপূর্বক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল। কাঁদতে কাঁদতে অসম্মতি জানালেও কর্ণপাত করেননি কেউ। মোহিনী জানান, সেলভামণি পরিকল্পনা করেছিলেন একটি সাঁতারের পোশাকের দৃশ্যের।

এতে তিনি এতটাই অস্বস্তি বোধ করেছিলেন যে কান্নায় ভেঙে পড়েন; দৃশ্যটি করতে অস্বীকার করেন। তার কথায়, ‘আমি তখন সাঁতারই জানতাম না।

advertisement

আর আধা পোশাকে পুরুষ প্রশিক্ষকের সামনে শিখব কীভাবে? তখন নারী প্রশিক্ষক পাওয়া যেত না বললেই চলে। তাই ওই দৃশ্য কল্পনাই করতে পারিনি। আমি বাধ্য হয়েই সেটি করেছি।’

এ ঘটনার পর কয়েক ঘণ্টা বন্ধ ছিল ছবির শুটিং। তবে প্রযোজনা যাতে আটকে না যায়, সে তাই তিনি দৃশ্যটি শেষ করেন। পরে যখন একই ধরনের দৃশ্যের শুটিং অনুমতি চাওয়া হয়, তখন তিনি দৃঢ়ভাবে না বলেন। তার ভাষায়, ‘আমি বলেছিলাম, এটা তোমাদের সমস্যা, আমার না। যেমন আগে আমাকে জোর করে করিয়েছিলে, তেমনটা আর হবে না।’

দক্ষিণের জনপ্রিয় মুখ মোহিনী। স্ক্রিন শেয়ার করেছেন শিবাজি গণেশন, নন্দমুরি বালকৃষ্ণ, চিরঞ্জীবী, মোহনলাল, মামুত্তি, শিবরাজকুমার, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন, বিক্রম, সারথকুমারসহ অনেকের সঙ্গে।

  • সর্বশেষ