শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৩:৫৮ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মানুষ এত পাশবিক কী করে হয়, এভাবে পিটিয়ে মেরে ফেলল’

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা তমা মির্জা। চলচ্চিত্রের পাশাপাশি কাজ করছেন ওটিটি মাধ্যমেও। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন সময় নানা ইস্যুতে ফেসবুকে পোস্ট দেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি কথা বললেন চট্টগ্রামের ফটিকছড়ির ইস্যু নিয়ে। 

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম মো. রিহান মহিন (১৫)। সে একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদিদোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান , ওই কিশোর তিন বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে ‘মব’ করে পেটানো হয়েছে। এ ঘটনায় রিহানের দুই সমবয়সী বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।

নায়িকা তমা মির্জা এই ঘটনার ভিডিও দেখে আঁতকে উঠেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মানুষ এতো পাশবিক কী করে হয়? এভাবে পিটিয়ে মেরে ফেললো?

তমার সেই স্ট্যাটাসে নেটিজেনরাও নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ভিডিওটা দেখার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছি। মানুষ কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, ভাবতেই গা শিউরে উঠছে।

 

 

  • সর্বশেষ