শিরোনাম
◈ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ◈ রূপপুরের রুশ নাগরিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ট্রাকচালকের সহকারী ◈ ৮ প্রকল্পে একনেকের সবুজ সংকেত, ব্যয় ১৪ হাজার কোটি টাকা ◈ বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ ◈ এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল ◈ বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি, ভ্রমণ সুবিধা এখনো সীমিত ◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৭ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ‘পরী’ ডিজার্ভ করি: শেখ সাদি

চিত্রনায়িকা পরীমণির জামিনদার গায়ক সাদীর প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। গান তো আছেই সেই সঙ্গে তার ব্যক্তিগত জীবনেও উঁকি মারছেন অনেকে। অবশ্য গায়ক নিজেই সে সুযোগ করে দিচ্ছেন।

এই যেমন গত রাতেই ভালোবাসার মাসে নিজের মনের ইচ্ছা স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন সাদী। জানিয়েছেন, তিনি ‘পরী’ ডিজার্ভ করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজী লাইন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

এদিকে সাদীর পোস্টে নায়িকা পরীমণি কিন্তু মজা করতে ছাড়েননি। পোস্টে জানান দিয়েছেন তার উপস্থিতি। দরজার আড়াল থেকে উঁকি দেয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ওহ!
 
অন্যদিকে সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন, তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে। আরেকজন লেখেন, গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমণির সাথে।
 
এ বছরের সেরা ক্যাপশন বলে জানিয়েছেন খান মোহাম্মদ আলি নামের এক ভক্ত। অনেকে আবার তরুণ এ গায়ককে শুভ কামনা দিতে শুরু করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। সেসময় আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরীমণির সঙ্গেই ছিলেন সাদি। হয়েছেন তার জামিনদার।

তারপরই মিডিয়ার চর্চায় পরিণত হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এ গায়ক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়