শিরোনাম
◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কাল ক্লাস-পরীক্ষা মুলতবি করবেন’ : চবি প্রক্টরকে ছাত্রলীগ নেতার ফোন, অডিও ভাইরাল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারের সঙ্গে প্রক্টর অধ্যাপক কামরুল হোসেনের একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার রাতে ছড়ানো এ অডিওতে আবরার শাহরিয়ারকে মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত ‘ছাত্র ধর্মঘট’ পালনের কথা জানিয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিতের দাবি জানাতে শোনা যায়।

প্রক্টরের উদ্দেশে আবরার বলেন, “স্যার আপনি নিশ্চয়ই জানেন ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর আইনশৃঙ্খলা ও সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব আপনার। আমি আশা করব, আগামীকাল যে সমস্ত ক্লাস-পরীক্ষা আছে, সেগুলো মুলতবি ঘোষণা করবেন।”

জবাবে প্রক্টর বলেন, “আসলে এটা তো আমার সিদ্ধান্ত না, এটা কেন্দ্রীয় প্রশাসনের সিদ্ধান্ত। তারা যেভাবে সিদ্ধান্ত দেয়, আমি সেভাবে ফলোআপ করব। এটা আমার দেওয়া সিদ্ধান্ত না।”

Advertisement

এরপর আবরারকে মঙ্গলবারের কর্মসূচি সফল করার ঘোষণা দিয়ে বলতে শোনা যায়, “আমরা আগামীকালের প্রোগ্রাম সফল করব, যে কোনোভাবে সেটা। আগামীকাল কোনো বাস, কোনো ট্রেন চলবে না, আমরা চলতে দেব না।

“আমরা বলে রাখতে চাই, আমরা বিএনপির মতো আগুন সন্ত্রাস করব না, শিবিরের মতো টিচার্স বাসেও ককটেল হামলা করব না। তবে কোনো রকম সহিংসতা ছাড়া আমরা প্রোগ্রামটা সফল করব। এখন বাকিটা আপনাদের দায়িত্ব।”

জবাবে প্রক্টর বলেন, “তোমাদের যদি কোনো কিছু থেকে থাকে, তোমরা তোমাদের মতো করবা। প্রশাসন প্রশাসনের মত করে যে বিষয়গুলো আইনগত ও প্রশাসনিকভাবে করার, সেগুলো করবে।”

এ অডিও এবং ছাত্রলীগ নেতার দাবির প্রসঙ্গে রাতে প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নিজস্ব আইনশৃঙ্খলা ব্যবস্থা রয়েছে। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়েরও নিজস্ব শৃঙ্খলা ব্যবস্থা আছে। সবাইকে সতর্ক থাকতে বলছি, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আইনের ব্যত্যয় ঘটলে বা আইনবহির্ভূত কোনো কিছু হলে তা আইনগতভাবে মোকাবিলা করা হবে।”

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ছাত্রদলের মিছিলটি শুরু হয়। পরে সোহরাওয়ার্দী মোড়, এ এফ রহমান হল ও আলাওল হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় ঘেউ ঘেউ করছে। প্রতিষ্ঠার পর থেকেই তারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের পতনের মধ্য দিয়ে যে বিদায় নিশ্চিত হয়েছে, তা তারা ভুলে গেছে।

“ছাত্রদল প্রতিশোধপরায়ণ সংগঠন নয়। তবে এটিকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। কাদের বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে সারা দেশের ৫০ লাখ নেতাকর্মী মারা পড়বে। কিন্তু আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের পরও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি। এটিকে দুর্বলতা ভাববেন না, ঘুমন্ত বাঘকে জাগ্রত করবেন না। গুটিকয়েক যারা ঘেউ ঘেউ করছে, বাংলাদেশে কোথাও তাদের অস্তিত্ব থাকবে না।”

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “এ সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন, জুলাইয়ের পক্ষের শক্তি ছাত্রদল বসে বসে আঙুল চুষবে না। ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জনগণ রায় দিয়ে সরকার গঠন করেছে। এ সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা মোকাবিলা করতে ছাত্রদল প্রস্তুত।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনে এমন অনেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন, যাদের আশ্রয়-প্রশ্রয়ে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচি আয়োজনের পাঁয়তারা চলছে। বিগত ১৭ বছরে এ ক্যাম্পাসে অনেক নৈরাজ্য সৃষ্টি করেছেন, অন্যায়-অত্যাচার করেছেন। সবকিছুর মাশুল একসঙ্গে নেওয়া হবে।”

শেখ হাসিনার ‘দেশে ফেরা’ প্রসঙ্গে আব্দুল্লাহ আল নোমান বলেন, “সবাই সজাগ থাকবেন। হাসিনা আসবে, এটা দুঃস্বপ্ন। শেখ হাসিনা যেদিন আসবেন, সেদিন ছাত্রসমাজ ১৭ বছরের প্রতিশোধ নেবে।”

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • সর্বশেষ