শিরোনাম
◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকায় সাফ ফুটব‌লে অংশ নি‌তে দ্বিতীয় সারির দল ঘোষণা কর‌লো ভারত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট অংশ নেয় ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন। এর মধ্যে ১৫ হাজার ৮৫৭ জন ছেলে এবং ২৮ হাজার ৪১৫ জন মেয়ে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ এবং মেয়েদের ৫১ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, দুই ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

Advertisement

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। সার্বিক ফলাফলে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেকের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, এ বছর ইংরেজী আর উচ্চতর গণিতে ফলাফল বিপর্যয় হয়েছে। নিচের ক্লাস থেকে এই বিষয়গুলোর বেসিক পরিষ্কার না হওয়ার কারণে শিক্ষার্থীরা এ বিষয়গুলোতে খারাপ ফলাফল করে। এ বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদেরকে আরো সচেতন হতে হবে। 

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মোঃ তারিক মাহমুদ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোসাঃ পাপিয়া আক্তার, মোঃ মাহমুদুল ইসলাম।
উল্লেখ্য, ২০২৫ সালে এ শিক্ষাবোর্ডে পাশের হার ছিলো ৪৮ দশমিক ৮৬ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছিলো ২৭০৭ জন।

  • সর্বশেষ