চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৫২.১২ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফল ঘোষণা করেন। এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি।
২০২৫ সালে শূন্য পাশ প্রতিষ্ঠান সংখ্যা ছিল ২০২টি। সে হিসেবে শূন্য পাশ প্রতিষ্ঠান ৯১টি বেড়েছে। আর শতভাগ পাশ করেছে ১৩৯টি প্রতিষ্ঠানে। ২০২৫ সালে ছিল ৩৪৫টি। শতভাগ পাশ প্রতিষ্ঠান কমেছে ২০৬টি।
একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।