শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি ২০২৬ পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২১ এপ্রিল

২০২৬ অর্থাৎ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। 

রুটিন দেখুন এখানে

এ বছর সূচি অনুযায়ী বাংলা দিয়ে শুরু শুরু হবে এবারের পরীক্ষা। এরপর হবে ইংরেজি ও তথ্য প্রযুক্তি। মোট ১৪টি নির্দেশনাবলী দিয়ে প্রকাশ করা হয়েছে এবারের সূচি; যাতে প্রথমেই বলা হয়েছে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পবেশপত্র বিতরণ করা হবে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে।

গত বছর তথা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়েছিল। সে হিসেবে এবারের পরীক্ষা মাত্র ১১ দিন পেছাল।

 

  • সর্বশেষ