শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিওভুক্তি নিয়ে আসছে বড় সুখবর

কারিগরি শিক্ষা অধিদফতরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবার একসঙ্গে এমপিওভুক্ত হচ্ছেন। এরমধ্যে রয়েছে প্রথম ধাপে বাতিল হওয়া ১৪২ জন শিক্ষকের ফাইলও।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, বুধবার আমরা এমপিও ফাইল নিয়ে বসবো।

তিনি আরও বলেন, যদি সব ফাইলের কাজ শেষ করা যায়, তাহলে বৃহস্পতিবার এমপিওভুক্তির নোটিশ জারি করা হবে। কোনো কারণে এটি সম্ভব না হলে, সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যে নতুন শিক্ষকদের নোটিশ প্রকাশ করা হবে।
 
বাতিল হওয়া ১৪২ জন শিক্ষকের ফাইল নিয়ে তিনি বলেন, এ ফাইলগুলোর মধ্যে যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে, তাদের ফাইল বাদ যাবে। তবে কাগজপত্রে সমস্যা ছাড়া কারো ফাইল আটকে রাখা হবে না।
 
এমপিও ঘোষণার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, আমাদের কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা বোর্ডের অনুমোদন লাগবে। এজন্য নোটিশ বৃহস্পতিবারের মধ্যে জারি নাও হতে পারে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
  
এদিকে এমপিওভুক্তি না হওয়ায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এতে নতুন অনেক নিবন্ধনধারী শিক্ষক চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হতে পারেন বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়