শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় সংগীত বিভাগ কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস ও এজিএস প্রার্থীরা কোনো ভোটই পাননি। আর ভিপি প্রার্থী পেয়েছেন মাত্র চার ভোট।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি।

সংগীত বিভাগ কেন্দ্রের ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট।

এর বিপরীতে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট।

Advertisement

জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট। অন্যদিকে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ এ কেন্দ্রে কোনো ভোটই পাননি।

একইভাবে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৮ ভোট, আর শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন শূন্য ভোট।

দুই দশক আগে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর মঙ্গলবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচন হয়।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। বিভিন্ন বিভাগে বসানো ৩৯টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দেন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ