শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:২৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জকসুর ভোট গণনা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা থাকায় সাময়িক সময়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

তিনি বলেন, ভোট গণনার জন্য আমরা দুটি কোম্পানি থেকে ছয়টি মেশিন নিয়ে আসি। কিন্তু কারিগরি সমস্যার কারণে এ মুহূর্তে ভোট গণনা স্থগিত করেছি।

তিনি আরও বলেন, আমরা এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। এরপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

Advertisement

এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে আনা হয় বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করলে দুটি মেশিনে আলাদা ফলাফল দেখায়, যা গত তিন ঘণ্টায়ও সমাধান করা সম্ভব হয়নি।

সবশেষ অনেকটা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে জকসুর নির্বাচন কমিশন।

 

  • সর্বশেষ