শিরোনাম
◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৪ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস অভিযানে ৪০টি সংযোগ বিচ্ছিন্ন 

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: [২] অভিযান পরিচালনা করে ৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৮শ’ ফুট অবৈধ গ্যাস পাইপ উত্তোলন ও এক কিলোমিটার অবৈধ গ্যাস লাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সদর উপজেলার রামরাইলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি’র প্রধান কার্যালয়ের ভিজিলান্স টিম এবং ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

[৪] অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রধান কার্যালয়ের ভিজিলেন্স টিমের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর বাদশা, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ  শাহ আলম, ব্যবস্থাপক জসীমউদ্দীন, সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম  ও ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

[৫] বাখরাবাদের একটি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে সাড়াশি অভিযান পরিচালনা করছে বাখরাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের পাশাপাশি প্রধান কার্যালয়ের ভিজিল্যান্স টিম। এরই মধ্যে শহর, সদর উপজেলা ও সরাইল উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্রমান্বয়ে বাখরাবাদের আওতাধীন সবগুলো পাড়া-মহল্লা-গ্রাম পরিদর্শনের কাজ চলমান আছে। 

[৬] বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জেলার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম বলেন, রামরাইলে আজকের অভিযানে ৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৮শ’ ফুট অবৈধ গ্যাস পাইপ উত্তোলন, এক কিলোমিটার ১ ইঞ্চি অবৈধ গ্যাস লাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে।

[৭] তিনি আরও বলেন, পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করনে ও বকেয়া বিল আদায়ে আমাদের টিম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ